Thursday, 15 August 2019

বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ

১। যা উড়ছে – উড়ন্ত বা উড্ডীয়মান । ২। বরণের যোগ্য – বরেণ্য ।

বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ

বাক্য সংকোচন করো ।

১। যা উড়ছে – উড়ন্ত বা উড্ডীয়মান ।

২। বরণের যোগ্য – বরেণ্য ।

৩। যা উদিত হচ্ছে – উদীয়মান ।

৪। যা চলছে – চলন্ত ।

৫। যা দর্শন করা উচিত – দ্রষ্টব্য ।

৬। যা বয়ে চলেছে – বহমান, বহতা ।

৭। জানবার ইচ্ছা – জিজ্ঞাসা ।

৮। পানের ইচ্ছা – পিপাসা ।

৯। যা ডুবছে – ডুবন্ত ।

১০। যে বা যারা যুদ্ধ করছে – যুধ্যমান ।

১১। যা পুনঃ পুনঃ জ্বলছে – জাজ্বল্যমান ।

১২। যা নিবারণ করা যায় না – অনিবার্য ।

১৩। কাঁদা যার স্বভাব – কাঁদুনে ।

১৪। যে বিমান চালায় – বৈমানিক ।

১৫। বালির সঙ্গে মিশ্রিত – বেলে ।

১৬। ভ্রিগুর অপত্য – ভার্গব ।

১৭। গঙ্গার সন্তান – গাঙ্গেয় ।

১৮। পেশা যার সাপ খেলানো – সাপুড়ে ।

১৯। যে জামাই ঘরে থাকে – ঘর-জামাই ।

২০। কপাল পোড়া যার – পোড়াকপাল ।

২১। যার পত্নী গত হয়েছে – বিপত্নীক ।

২২। যার নাম জানা নেই – অজ্ঞাতনামা ।

২৩। যার কুলশীল জানা যায় না – অজ্ঞাতকুলশীল

২৪। ময়ূরের ডাক – কেকা ।

২৫। যে নারীর পতি পুত্র কেউ নেই – অবীরা ।
বাক্য সংকোচন


২৬। যে হাজির নয় – গরহাজির ।

২৭। যেখানে যাওয়া কঠিন – দুর্গম ।

২৮। যে নারীর স্বামী আছে – সধবা ।

২৯। যাতে নুন নেই – আলুনি ।

৩০। যাতে সার পদার্থ নেই – অসার ।

৩১। বৃহৎ আকারের – বিপুলকায় ।

৩২। ছেলের বা মেয়ের মেয়ে সন্তান – নাতনি ।

৩৩। জানার জন্য বিশেষ আগ্রহ – কৌতূহল ।

৩৪। বর দান করেন যিনি – বরদ ।

৩৫। যে বস্তু চাওয়া হয় – ঈপ্সিত ।

৩৬। দশটি আনন যার – দশানন ।

৩৭। অশ্ব, রথ, হস্তী ও পদাতিকের মিলিত বাহিনী   -          চতুরঙ্গ ।

৩৮। এক মনুর শাসনকাল থেকে অন্য মনুর শাসনকালের আরম্ভ – মন্বন্তর ।

৩৯। যার বিনাশ নেই – অবিনাশ ।

৪০। পুণ্য কামনায় যেখানে বহুজনের সমাবেশ ঘটে -          তীর্থস্থান ।

৪১। ধাতু, পাথর ইত্যাদি দিয়ে মূর্তি বানায় যে -          ভাস্কর ।

৪২। যাহা মর্মকে বেদনা দেয় – মর্মান্তিক ।

৪৩। ভরনের যোগ্য ভৃত্য ।

৪৪। মহতের ভাব – মহত্ত্ব ।

৪৫। যার দয়া আছে – দয়ালু ।

৪৬। যে পরের উপকার করে – পরোপকারী ।

৪৭। চোখের কোণ – অপাঙ্গ ।

৪৮। যাহার দ্বিতীয় নাই – অদ্বিতীয় ।

৪৯। সাধ্যের অতীত – অসাধ্য ।

৫০। শৈশব হইতে – আশৈশব ।
বাক্য সংকোচন


৫১। সুপথ হইতে বিচলিত যিনি – উন্মার্গগামী ।

৫২। অন্য বিষয়ে মন যাহার – অনন্যমনা ।

৫৩। যাহার অন্য কোন সহায় নাই – অনন্যসহায়

৫৪। যাহা আসিবে – আগামী ।

৫৫। যাহা কর্ণ পর্যন্ত – আকর্ণ ।

৫৬। মাথার খুলি – করোঢী ।

৫৭। যাহা করিতে হইবে – কর্তব্য ।

৫৮। কোকিলের ডাক – কুহু ।

৫৯। কুৎসিত আকার যাহার – কদাকার ।

৬০। গৃহে থাকে যে – গৃহস্থ ।

৬১। ক্ষমা করিবার ইচ্ছা – তিতিক্ষা ।

৬২। বীণার ধ্বনি – ঝঙ্কার ।

৬৩। যিনি মহাকাব্য লিখিয়াছেন – মহাকবি ।

৬৪। দ্বারে থাকে যে – দৌবারিক, দ্বারী ।

৬৫। পিষ্ট দ্রব্যের গন্ধ – পরিমল ।

৬৬। বেদান্ত জানেন যিনি – বৈদান্তিক ।

৬৭। হস্তির শাবক – করভ ।

৬৮। মাসের দ্বিতীয় তারিখ – ২রা ।

৬৯। ঋষি দ্বারা উক্ত – প্রোক্ত ।

৭০। নিতান্ত দগ্ধ হয় যে সময়ে – নিদাঘ ।

৭১। নদী মাতা যাহার – নদীমাতৃক ।

৭২। পা দিয়া পান করা যে – পাদপ ।

৭৩। জয় করতে ইচ্ছুক – জিগীষু ।

৭৪। জানু পর্যন্ত লম্বিত – আজানুলম্বিত ।

৭৫। তল স্পর্শ করা যায় না যার – অতলস্পর্শী ।
বাক্য সংকোচন


৭৬। তীর ছোঁড়ে যে – তীরন্দাজ ।

৭৭। দিনে যে একবার আহার করে – একাহারী ।

৭৮। দীপ্তি পাচ্ছে যা – দীপ্যমান ।

৭৯। দু’বার জন্মে যে – দ্বিজ ।

৮০। নষ্ট হওয়াই স্বভাব যার – নশ্বর ।

৮১। নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে – নাবিক ।

৮২। নিজেকে যে বড়ো মনে করে – হামবড়া ।

৮৩। নূপুরের ধ্বনি – নিক্বণ ।

৮৪। পা থেকে মাথা পর্যন্ত – আপাদমস্তক ।

৮৫। প্রিয় বাক্য বলে যে নারী – প্রিয়ংবদা ।

৮৬। পূর্বজন্ম স্মরণ করে যে – জাতিস্মর ।

৮৭। পান করার যোগ্য – পেয় ।

৮৮। পান করার ইচ্ছা – পিপাসা ।

৮৯। ফল পাকলে যে গাছ মরে যায় – ওষধি ।

৯০। বিদেশে থাকে যে – প্রবাসী ।

৯১। বিশ্বজনের হিতকর – বিশ্বজনীন ।

৯২। ব্যাকরণ জানেন যিনি – বৈয়াকরণ ।

৯৩। বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণায় রত যিনি – বৈজ্ঞানিক ।

৯৪। বেদ-বেদান্ত জানেন যিনি – বৈদান্তিক ।

৯৫। বয়সে সবচেয়ে বড়ো যে – জ্যেষ্ঠ ।

৯৬। বয়সে সবচেয়ে ছোটো যে – কনিষ্ঠ ।

৯৭। ভোজন করার ইচ্ছা – বুভুক্ষা ।

৯৮। মৃতের মত অবস্থা যার – মুমূর্ষু ।

৯৯। মুষ্টি দিয়ে যা পরিমাপ করা যায় – মুষ্টিমেয় ।

১০০। মৃত্তিকা দ্বারা নির্মিত – মৃন্ময় ।
বাক্য সংকোচন


১০১। মর্মকে পীড়া দেয় যা – মর্মন্তুদ ।

১০২। মাটি ভেদ করে ওঠে যা – উদ্ভিদ ।

১০৩। মৃত গবাদি পশু ফেলা হয় যেখানে – ভাগাড় ।

১০৪। মন হরণ করে যা – মনোহর ।

১০৫। মন হরণ করে যে নারী – মনোহারিণী ।

১০৬। যা দমন করা যায় না – অদম্য ।

১০৭। যা দমন করা কষ্টকর – দুর্দমনীয় ।

১০৮। যা নিবারণ করা কষ্টকর – দুর্নিবার ।

১০৯। যা পূর্বে ছিল এখন নেই – ভূতপূর্ব ।

১১০। যা বালকের মধ্যেই সুলভ – বালকসুলভ ।

১১১। যা বিনা যত্নে লাভ করা গিয়েছে – অযত্নলব্ধ ।

১১২। যা ঘুমিয়ে আছে – সুপ্ত ।

১১৩। যা বার বার দুলছে – দোদুল্যমান ।

১১৪। যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান ।

১১৫। যা সাধারণের মধ্যে দেখা যায় না – অনন্যসাধারণ ।

১১৬। যা পূর্বে দেখা যায় নি – অদৃষ্টপূর্ব ।

১১৭। যা কষ্টে জয় করা যায় – দুর্জয় ।

১১৮। যা কষ্টে লাভ করা যায় – দুর্লভ ।

১১৯। যা অধ্যয়ন করা হয়েছে – অধীত ।

১২০। যা অনেক কষ্টে অধ্যয়ন করা যায় – দুরধ্যয় ।

১২১। যা জলে চরে – জলচর ।

১২২। যা স্থলে চরে – স্থলচর ।

১২৩। যা জলে ও স্থলে চরে – উভচর ।

১২৪। যা বলা হয় নি – অনুক্ত ।

১২৫। যা কখনো নষ্ট হয় না – অবিনশ্বর ।
বাক্য সংকোচন


১২৬। যা মর্ম স্পর্শ করে – মর্মস্পর্শী ।

১২৭। যা বলার যোগ্য নয় – অকথ্য ।

১২৮। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না – অজ্ঞাতকুলশীল ।

১২৯। যা চিন্তা করা যায় না – অচিন্তনীয় / অচিন্ত্য ।

১৩০। যা কোথাও উঁচু কোথাও নিচু – বন্ধুর ।

১৩১। যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় – ব্যয়বহুল ।

১৩২। যা খুব শীতল বা উষ্ণ নয় – নাতিশীতোষ্ণ ।

১৩৩। যার বিশেষ খ্যাতি আছে – বিখ্যাত ।

১৩৪। যা আঘাত পায় নি – অনাহত ।

১৩৫। যা উদিত হচ্ছে – উদীয়মান ।

১৩৬। যা ক্রমশ বর্ধিত হচ্ছে – বর্ধিষ্ণু ।

১৩৭। যা পূর্বে শোনা যায় নি – অশ্রুতপূর্ব ।

১৩৮। যা সহজে ভাঙ্গে – ভঙ্গুর ।

১৩৯। যা সহজে জীর্ণ হয় – সুপাচ্য ।

১৪০। যা খাওয়ার যোগ্য – খাদ্য ।

১৪১। যা চিবিয়ে খেতে হয় – চর্ব্য ।

১৪২। যা চর্বণ করে খেতে হয় – চর্ব্য ।

১৪৩। যা চুষে খেতে হয় – চোষ্য ।

১৪৪। যা লেহন করে খেতে হয় – লেহ্য ।

১৪৫। যা লেহন করার যোগ্য – লেহ্য ।

১৪৬। যা পান করতে হয় – পেয় ।

১৪৭। যা পান করার যোগ্য – পেয় ।

১৪৮। যা পানের অযোগ্য – অপেয় ।

১৪৯। যা বপন করা হয়েছে – উপ্ত ।

১৫০। যা বলা হয়েছে – উক্ত ।
বাক্য সংকোচন


১৫১। যার অন্য উপায় নেই – অনন্যোপায় ।

১৫২। যার কোন উপায় নেই – নিরুপায় ।

১৫৩। যার উপস্থিত বুদ্ধি আছে – প্রত্যুৎপন্নমতি ।

১৫৪। যার সর্বস্ব হারিয়ে গেছে – সর্বহারা / হৃতসর্বস্ব ।

১৫৫। যার কোনো কিছু থেকেই ভয় নেই – অকুতোভয় ।

১৫৬। যার আকার কুৎসিত – কদাকার ।

১৫৭। যার কোনো শত্রু নেই – অজাতশত্রু ।

১৫৮। যার কোনো শত্রু জন্মেনি – অজাতশত্রু ।  

১৫৯। যার দাড়ি জন্মে নি – অজাতশ্মশ্রু ।

১৬০। যার শ্মশ্রু জন্মে নি - অজাতশ্মশ্রু ।

১৬১। যার কিছু নেই – অকিঞ্চন

বাক্য সংকোচন

Rajesh Konwar

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment